I collect material related to this movement from wherever possible and post them here. I was born much after this movement.
রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
HUNGRYALIST poet Tridib Mitra's book GHULGHULI, হাংরি আন্দোলনের কবি ত্রিদিব মিত্রের কাব্যগ্রন্হ "ঘুলঘুলি"
শনিবার, ৬ মে, ২০১৭
হাংরি আন্দোলন : সন্দীপন চট্টোপাধ্যায় কেন মুচলেকা দিয়ে পুলিশের সাক্ষী হয়েছিলেন । তাঁর নিজের কথায় ।
সন্দীপন চট্টোপাধ্যায়-এর স্বীকৃতি
সে-সময়ে আমাদের কেউই পাত্তা দিত না, যারা হাংরি আন্দোলন শুরু করে, সেই মলয় রায়চৌধুরী এবং সমীর রায়চৌধুরী আমাকে জানান যে আমার লেখা ওদের ভালো লেগেছে, ওরা যে-ধরণের লেখা ছাপতে চায়, তা নাকি আমার লেখায় ওরা দেখতে পেয়েছে, তাই আমার লেখা ওরা ছাপতে চায় । ওদের কাছে পাত্তা পেয়ে আমি খুবই আহ্লাদিত হয়েছিলুম ।
হাংরি আন্দোলনের ইস্তাহার আমি অনেক পরে দেখেছি । সে-সময়ে শক্তি চট্টোপাধ্যায়ের একটা গল্প আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল । বলতে গেলে সেই গল্পটার জন্যই আমি হাংরি আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলুম । গল্পটার নাম আমার ঠিক মনে নেই । গল্পটা ছিল অনেকটা এইরকম -- একটা ছেলে, তাত ভীষণ খিদে । একদিন ছাত্রীকে পড়াতে-পড়াতে ছাত্রীর আঁচলের খুঁট খেতে শুরু করে । এইভাবে সে একটু-একটু করে পুরো শাড়িটা খেয়ে ফ্যালে । তাত তার বেশ ভালোই লাগে । তখন সে তার ছাত্রিকেই খেতে শুরু করে । একটু টক টক লাগে কিন্তু শেষ পর্যন্ত পুরো ছাত্রীকেই সে খেয়ে ফ্যালে । এ ব্যাপারটায় সে বেশ মজা পেয়ে যায় । এরপর থেকে সে অনেক কিছুই খেতে শুরু করে । যেমন জানালা, চেয়ার, ছাপাখানা, নোটবুক ইত্যাদি । একদিন এক হোটেলের সান্ত্রিকেই সে খেয়ে ফ্যালে । এই ছেলেটিই একদিন গঙ্গার ধারে তার প্রেমিকাকে নিয়ে বসেছিল । হঠাৎ তার সেই খিদেটা চাগাড় দিয়ে ওঠে । তখন সেই ছেলেটি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা একটা জাহাজকে খেতে যায় । কিন্তু সেই ছেলেটি জাহাজটাকে খেতে পারে না । জাহাজটা ছেড়ে দ্যায় । তখন সেই ছেলেটি একটা চিরকুট গঙ্গায় ভাসিয়ে দেয় । সেটা ঠিক কার উদ্দেশে ভাসিয়েছিল তা জানা জায় না । ছেলেটির প্রেমিকার উদ্দেশ্যেও হতে পারে । পৃথিবীর উদ্দেশ্যেও হতে পারে । বা অন্য কিছুও হতে পারে । এখানেই গল্পটা শেষ । এই গল্পটা আমাকে সেসময়ে ভীষণভাবে নাড়া দিয়েছিল এবং আমার মনে হয়েছে ক্ষুৎকাতর আন্দোলনের এটিই মূল কথা ।
আমি হাংরি আন্দোলনের সঙ্গে ভীষণভাবেই জড়িত ছিলাম । হাংরি আন্দোলনের আদর্শ --- আমার ভালো লেগেছিল এবং তা মনেপ্রাণে বিশ্বাস করেছিলাম বলেই আমি ওদের সঙ্গে ছিলাম । এব্যাপারে আমার কোনো দ্বিমত নেই । কিন্তু পরের দিকে ওরা আমাকে না জানিয়ে আমার নামে পত্রিকা-টত্রিকা বার করে । যা আমাকে ক্ষুব্ধ করেছিল ।
তখন আমি কৃত্তিবাসের সঙ্গে যুক্ত ছিলাম । কিন্তু এই হাংরি আন্দোলন যখন শুরু হয় তখন সুনীল আমেরিকায় । এই আন্দোলনকে সুনীলের অসাক্ষাতে একটা ক্যু বলতে পারা যায় ।
প্রতিষ্ঠানের লোভ আমার কোনো দিনই ছিল না । বাংলাদেশে যদি কেউ প্রতিষ্ঠানবিরোধিতার ভূমিকা পালন করে থাকে তবে তা আমি । আমার "বিজনের রক্তমাংস" গল্পটি বেরোনোর পর থেকে আমার সে-ভূমিকা অব্যাহত।
আমি মনে করো ওরকমভাবে দল পাকিয়ে সাহিত্য হয় না । একজন লেখক নিজেই অতীত, নিজেই ভবিষ্যত, নিজের সমাজ, নিজেই সভ্যতা, এবং নিজেই সবকিছু । সাহিত্য সৃষ্টিতে দলের কোনো ভূমিকা থাকতে পারে না ।
আমি মুচলেকা দিয়েছিলাম তার দুটো কারণ । এক, আমি পুলিশকে ভীষণ ভয় পাই আর দুই, আমার বউ আমাকে জেলে যেতে বারণ করেছিল । বউ বলল যে, একেই তো তোমার মতো মদ্যপকে বিয়ে করার জন্য আমার আত্মীয় পরিজনরা সব আমার সঙ্গে সম্পর্ক চুকিয়েছে । তার ওপর তুমি যদি জেলে যাও, তাহলে সোনায় সোহাগা হবে । সেজন্যই আমি ওদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করি ।
Sandipan Chattopadhyay as Police Witness
in Hungry Generation Trial in 1964

লেবেলসমূহ:
কাওয়ার্ড,
কৃত্তিবাস,
প্রতিষ্ঠানবিরোধিতা,
মুচলেকা,
রাজসাক্ষী,
Hungry Court Case,
Hungryalism
রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
সন্দীপন চট্টোপাধ্যায় ও উৎপলকুমার বসু সম্পর্কে বাসুদেব দাশগুপ্ত
অশোকনগর
৬.৮.৬৮
শৈলেশ্বর,
গতকাল সন্দীপনের বাড়িতে Operation ( আমার মতে ) বেশ ভালই হয়েছে । কিন্তু আজও পর্যন্ত আমার রাগ পড়েনি । রাগে কড়মড় করে উঠছে দাঁত । আমি আর আপ্পা সাড়ে নয়টার সময় গিয়ে পৌঁছাই -- গিয়েই দেখি বাড়ি নেই । ফিরে আসছে, এমন সময় উনি নামলেন এক রিক্সা থেকে । আবার ঘরে এসে বসা হলো ।আমি বললাম -- 'এদিকেই এসেছিলাম । আপনার কাছে এলাম টাকাটা নিতে । পকেটে পয়সা নেই ।'ব্যাটা কিছু আন্দাজ করে --'বেশ করেছেন, খুব ভালো করেছেন...' বলতে বলতে হাওয়া হয়ে গেল । বসেই আছি দুজনে, ঘরে আর আসে না । তারপর এক সময় এলে প্রথমেই আমার দিকে তাকিয়ে --'আমি আপনাকে একটা বই দেব ঠিক করেছিলাম--- লিস্টে নাম ছিল---কিন্তু যেহেতু "নিদ্রিত রাজীবলোচন" আপনার ভালো লাগেনি, সেজন্যে আর দেবো না' ।
আমি --- সত্য গুহকে আপনি যে কপিটা দিয়েছিলেন, আমি সেটা পড়েছি -- 'কে রবীন্দ্রনাথ' ছাড়া আর কিসসু আমার ভালো লাগেনি'।
প্রায় সঙ্গে সঙ্গে আপ্পা -- 'আপনার বইটা স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে ফেললাম । কিছুই হয়নি -- আপনি ফুরিয়ে গেছেন মনে হলো।'
সঙ্গে সঙ্গে সন্দীপন ফেটে পড়ল একেবারে । What do you mean by 'ফুরিয়ে গেছেন' ? বাসু বললে আমি সহ্য করবো । কিন্তু তুমি কী লিখেছ, কটা বই পড়েছ ?'
আপ্পা --'আমি পাঠক হিসেবে বলেছি, আর কটা বই পড়েছি, সে কৈফিয়ৎ আপনাকে দেবো কেন ?'
সন্দীপন--'দেবো না মানে... ইয়ার্কি ( হাত-পা ছুঁড়ে ) একি উত্তমকুমারের 'দেয়া নেয়া'...যে ফুরিয়ে গেছেন...তুমি কি মেয়েছেলে...ন্যাকা...দাঁত কেলিয়ে বললে 'ফুরিয়ে গেছেন'...মিচকের মতো তুমি হাসছিলে...একটা stray comment করলেই হলো ?' এবং আরো অনেককিছু...ওর চিৎকারে ঘর ফেটে যাচ্ছিল প্রায় । ব্যাপার দেখে আমি গম্ভীর হয়ে ---'আপনি অযথা উত্তেজিত হচ্ছেন । ওকে simply আপনি বলতে পারেন তুমি বুঝতে পারোনি...আর তাছাড়া আমার অন্য একটা কথা ছিল...আপনি নাকি বলেছেন আমি "ক্ষুধার্ত" আপনাকে গছিয়েছি ? এবার সন্দীপন চৌকি ছেড়ে লাফিয়ে ওঠে -- কে ? কে বলেছে ? আমি আপ্পাকে বলেছি ? কবে ? কোথায় ? এসব কী হচ্ছে...আপনারা কী চান স্পষ্ট করে বলুন...কী করতে চাইছেন আপনারা ?'
আমি বাধা দিয়ে --'আপনি বহুবচন ব্যবহার করবেন না..."আপনারা" বলতে আপনি কি বোঝাতে চাইছেন ?'
তারপর এইভাবে ঘটনা নিজপথে এগিয়ে চলে । মাঝখানে মনে হয়েছিল ও কেঁদে ফেলবে । তখন আমিও একটু নরম হই, সঙ্গে আপ্পাও । আপ্পা সাড়ে দশটার সময় চলে যায়। আমি সাড়ে এগারোটা পর্যন্ত । সন্দীপন ওর বাড়িতে থাকার জন্য পীড়াপীড়ি করছিল ...রাজি না হলে শেষ পর্যন্ত ২টাকা প্লাস ট্যাক্সি ভাড়া ৩টাকা দিয়ে দিয়েছে । আমি দিদির বাড়ি চলে এসেছি । অবনী ফিরেছে । লোকের ধাক্কায় গোটা দশেক খাবারসুদ্ধ 'ট্রে' ট্রেনের নীচে পড়ে গিয়েছিল । ফাইন দিতে হয়েছে ।
শনিবার দিন যাবার চেষ্টা করবো । ভালোবাসা রইলো । ইতি বাসুদেব ।
আর ভাল কথা...উৎপলকেও আমি মনের সাধ মিটিয়ে খিস্তি দিয়ে এসেছি ।
( শোনা যায় বাসুদেব দাশগুপ্ত অত্যন্ত মিথ্যাবাদী ছিলেন বিশেষত টাকার ব্যাপারে । চাকরি থেকে অবসর নেবার পর তিনি ভায়াগ্রার খোঁজ করে বেড়াতেন, সমীর রায়চৌধুরীর একটি সাক্ষাৎকার থেকে জানা গেছে । )

সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী ( ২০০২ ) "অর্ধেক জীবন" গ্রন্হে হাংরি আন্দোলন সম্পর্কে যা বলেছেন
দেশে ফেরার পর বেশ কিছু বন্ধুর উষ্ণ অভ্যর্থনা পেলেও বন্ধুত্বের ব্যাপারেই জীবনের প্রথম চরম আঘাতটাও পাই এই সময় । এর দু-এক দিনের মধ্যেই হাংরি জেনারেশনের সমীর রায়চৌধুরী ও মলয় রায়চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে । সমীর কলেজ জীবন থেকেই আমার বন্ধু, চাইবাসা-ডালটনগঞ্জে তার বাড়িতে কত দিন ও রাত কাটিয়েছি, বন্ধুকৃত্যে সে অতি উদার, আমার প্রথম কাব্যগ্রন্হের প্রকাশকও সমীর । মলয়কেও চিনি তার ছোটবয়স থেকে । হাংরি জেনারেশন আন্দোলন শুরু হয় আমার অনুপস্হিতিতে ও অজ্ঞাতসারে । সেই সময়কার ইংল্যাণ্ডের অ্যাংরি ইয়াং মেন আর আমেরিকার বিট জেনারেশন, এই দুই আন্দোলনের ধারা মিলিয়ে সম্ভবত হাংরি আন্দোলনের চিন্তা দানা বেঁধেছিল, হয়তো অ্যালেন গিন্সবার্গের প্রেরণাও ছিল কিছুটা এবং মুখ্য ভূমিকা ছিল মলয়ের ।
যেসব বন্ধুদের সঙ্গে আমার প্রতিদিন ওঠাবসা, তারা একটা নতুন করতে যাচ্ছে সম্পূর্ণ আমাকে বাদ দিয়ে ? এর কী কারণ থাকতে পারে, তা আমি কিছুই বুঝতে পারিনি । বন্ধুদের কাছে আমি অসহ্য হয়ে উঠেছি, কিংবা আমার হাতে নেতৃত্ব চলে যাওয়ার আশঙ্কা ? একটা গভীর বেদনাবোধ আমি লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম ।
আমার ফেরার কয়েক দিনের মধ্যেই কাকতালীয়ের মতন পুলিশ গ্রেপ্তার করে সমীর ও মলয়কে । তাতে কয়েকজন মনে করল আমিই ওদের ধরিয়ে দিয়েছি । যেন দমদমে পদার্পণ করেই আমি পুলিশ কমিশনারকে টেলিফোনে আদেশ করেছি, ওই কটাকে ধরে গারদে পুরুন তো !
পুলিশি তৎপরতার সূত্রপাতেই হাংরি জেনারেশনের প্রথম সারির নেতারা সবাই পুলিশের কাছে মুচলেকা দিয়ে জানিয়ে আসে, ভবিষ্যতে ওরা ওই আন্দোলনের সঙ্গে সম্পর্ক রাখবে না । সমীরও ছাড়া পেয়ে যায়, মামলা হয় শুধু মলয় রায়চৌধুরীর বিরুদ্ধে, অশ্লীলতার অভিযোগে । সেই সময় মলয় খানিকটা একা হয়ে পড়ে । মামলা ওঠার আগে মলয় আমার বাড়িতে এসে অনুরোধ জানায় আমাকে তার পক্ষ নিয়ে সাক্ষ্য দিতে হবে । আমি তৎক্ষণাত রাজি হয়ে জানিয়েছিলাম পৃথিবীর যে কোনো দেশেই সাহিত্যের ব্যাপারে পুলিশের হস্তক্ষেপের আমি বিরোধিতা করব ।
( যাঁরা পুলিশর ভয়ে হাংরি আন্দোলন ত্যাগ করার ও মলয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেবার মুচলেকা দিয়েছিলেন তাঁরা হলেন, সন্দীপন চট্টোপাধ্যায়, উৎপলকুমার বসু, শক্তি চট্টোপাধ্যায়, শৈলেশ্বর ঘোষ এবং সুভাষ ঘোষ )

শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
হাংরি আন্দোলন সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় রফিকুল ইসলামকে যা বলে গেছেন
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
মলয় রায়চৌধুরীকে অলোকরঞ্জন দাশগুপ্তের চিঠি
২১/১ সেন্ট্রাল পার্ক
কলকাতা - ৩২
২.১২.১৯৬৫
প্রিয়বরেষু
কবিপত্রগুলির প্রাপ্তিলেখ জানানো হয়ে ওঠে না । তার অর্থ এই নয় যে আপনাদের আন্দোলন এবং তার অভিঘাত সম্পর্কে আমি নিশ্চেতন । বরং একথা স্বীকার করতে দ্বিধা নেই, আপনারা যে বক্তব্য পৌঁছে দিতে চেয়েছেন, আমি তার নিহিতার্থ অনুমান করতে পারছি । আপনাদের বক্তব্য আমি স্বীকার করি না, কিন্তু বুঝতে পারি যে অনির্বাচিত মানবস্বভাব আপনাদের উপপাদ্য । প্রসঙ্গত জানাই, আপনার সমীক্ষাধর্মী প্রবন্ধ বা কবিতা সম্পর্কিত প্রস্তাবগুলি ভাবনার একটা তাৎপর্য আছে বলে আমার মনে হয়েছে । কিন্তু এখন পর্যন্ত আপনাদের দলের সকল ( আপনাদের দল অবশ্য ভাঙন-গড়নের দোটানায় এতই অনিশ্চিত যে ওভাবে নির্ধারণ করতে যাওয়ার অসুবিধে আছে ) সদস্যদের কবিতায় আপনাদের প্রতিবাদমুখর নন্দনসংবিতের বলিষ্ঠতা এবং দার্শনিক ভঙ্গিটির ছাপ আমি খুঁজে পাইনি । আপনাদের নন্দনতত্ত্ব বোধহয় প্রায় তৈরি, কিন্তু কবিতা এতো দুর্বল, এতো অসহায় কেন ?
আশা করি কুশলে আছেন । আমার প্রীতি ও শুভাকাঙ্খা জানবেন । শুভার্থী
অলোকরঞ্জন দাশগুপ্ত

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)